ছাড় মুল্য: ৳১৮০ *ভারতীয় উপমহাদেশে অনেক জাল হাদীসের বিস্তার ঘটেছে। যুগে যুগে উলামায়ে কিরামগণ এ সকল জাল হাদীস চিহ্নিত করেছেন এবং জাতিকে সতর্ক করেছেন। এ ব্যাপারে বাংলাভাষী প্রখ্যাত আলিম ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ “হাদীসের নামে জালিয়াতি: প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা” নামক বইটি রচনা করে এ অঞ্চলে প্রচলিত অনেকগুলো জাল হাদীস ও ভিত্তিহীন কথা সম্পর্কে আলোচনা করেছেন। আমি তাঁর বইটি থেকে বহুল প্রচলিত ১০০টি জাল হাদীস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। অত্যন্ত সংক্ষেপে সমাজে বহুল প্রচলিত হাদীসগুলোকে বাছাই করার চেষ্টা করেছি। বইটি রচনায় অনেক দীনি ভাই বিভিনড়বভাবে সহযোগীতা ও দু‘আ করেছেন। বিশেষ করে জনাব আব্দুল গাফ্ফার রোমেল, মো: আবূ নাহিদ ও আবদুর রাহমান সাব্বির অনেক সহযোগীতা করেছেন। মহান আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন।
