ছাড় মুল্য: ৳১৫০ *আল্লাহ তা‘আলা তাঁর রুবূবিয়্যাত, নাম ও গুণাবলি এবং ইবাদাতের ক্ষেত্রে একক মালিকানার অধিকারী। তাঁর ক্ষমতা, নাম ও গুণাবলি এবং মা‘বূদ হওয়ার ক্ষেত্রে আর কোন মাখলূক্বের অংশীদারিত্ব নেই। মহান আল্লাহর এ তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল এবং আসমানী কিতাব পাঠিয়েছেন। তাওহীদের সাক্ষ্য দেওয়ার জন্যই মহান আল্লাহ সমগ্র সৃষ্টিজগত সৃষ্টি করেছেন। প্রত্যেক মানুষের ভিতরে তাওহীদের ফিত্বরাত সৃষ্টি করেছেন। সকল আদম সন্তান থেকে তাওহীদের অঙ্গীকার গ্রহণ করেছেন। তাওহীদের কারণেই মানুষ মু’মিন ও কাফিরে বিভক্ত হয় এবং মিত্রতা ও বিমুখতা তৈরী হয়। আমল মহান আল্লাহর নিকট কবুল হওয়ার শর্ত হলো তাওহীদ। জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে মক্তির উপায় হলো তাওহীদ।