মুল্য: ৳ ১৫০ *একজন মুসলিমের নিকট সব চাইতে মূল্যবান তাঁর ঈমান। কারণ মহান আল্লাহ একমাত্র ঈমানের বিনিময়ে জান্নাত দান করবেন। ঈমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। কুরআন কারীমে এবং সহীহ হাদীসে যত জায়গায় জান্নাতের কথা এসেছে, সব জায়গায় প্রথমে ঈমানের কথা এসেছে। বিশুদ্ধ ঈমান ছাড়া কোন আমল মহান আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। তাই প্রত্যেক মুসলিমের জন্য শির্কমুক্ত তাওহীদি ঈমান এবং বিদ‘আতমুক্ত সুন্নাতি আমল অপরিহার্য। প্রত্যেক মানুষ মারা যাওয়ার পর তার কবরে একটি পরীক্ষা হবে। পরীক্ষাটি হবে ঈমানের পরীক্ষা। এ পরীক্ষায় তিনটি প্রশ্ন থাকবে, তিনটি প্রশ্নই ঈমানের সাথে সংশ্লিষ্ট। এ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তার আখিরাতের জীবন সফল ও সার্থক হবে। আর এ পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে তার আখিরাতের জীবন বরবাদ হয়ে যাবে। ফলে আমাদেরকে এ পরীক্ষা কেন্দ্রিক দুনিয়ার জীবন পরিচালনা করতে হবে। এ পরীক্ষায় তিনটি প্রশ্নই ঈমানের তিনটি মূলনীতি। এ তিনটি মূলনীতি সম্পর্কে আমাদের বিস্তারিত জ্ঞান অর্জন করা প্রয়োজন। আরবী ভাষায় এ সম্পর্কে অনেক বই রচিত হলেও বাংলা ভাষায় এ সম্পর্কে বইয়ের সংখ্যা খুবই কম। এ কারণে সংক্ষিপ্তভাবে হলেও বাংলাভাষী ভাইবোনদের নিকট ঈমানের এ তিনটি মূলনীতি সম্পর্কে তুলে ধরার প্রচেষ্টা করেছি। কোন ভুলত্রুটি পরিলক্ষিত হলে, তা আমাদের দৃষ্টিগোচরে আনবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদেরকে ঈমানের এ তিনটি মূলনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করে, তদানুযায়ী আমল করে এবং দাওয়াত ও সবরের মাধ্যমে কবরের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তাওফীক দিন। আমীন।