মুল্য: ৳১৮০ ৳১৬০ *ইসলাম মহান আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র দীন। ইসলাম ছাড়া অন্য কোন জীবনব্যবস্থা মহান আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। ইসলামের পাঁচটি খুঁটি রয়েছে। একইভাবে ঈমানের কিছু মূলনীতি রয়েছে, কিছু শর্ত রয়েছে, ছয়টি খুঁটি রয়েছে। ইসলাম ও ঈমান ভঙ্গেরও অনেকগুলো কারণ রয়েছে। তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটি কারণ রয়েছে। ইসলাম ও ঈমান ভঙ্গের কারণসমূহ জানা প্রত্যেক মুসলিমের ঈমানী দায়িত্ব ও কর্তব্য। কারণ একজন মুসলিমের নিকট ইসলাম ও ঈমান সবচেয়ে দামী ও গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকটি আমলের ক্ষেত্রে তা ভঙ্গের কারণসমূহ জানার চেষ্টা করি। যেমন— ওযূ ভঙ্গের কারণ, সালাত ভঙ্গের কারণ, সিয়াম ভঙ্গের কারণ, তায়াম্মুম ভঙ্গের কারণ প্রভৃতি। আমল থেকে ঈমানের গুরুত্ব অনেক বেশি। ঈমান না থাকলে আমল কোন কাজে আসবে না। প্রথমে আমরা ইসলাম ও ঈমান সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
